এরশাদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নলডাঙ্গায় দোয়া মাহফিল!
- আপডেট সময় : ০৫:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে

এরশাদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নলডাঙ্গায় দোয়া মাহফিল!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
এরশাদ এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নলডাঙ্গায় দোয়া মাহফিল! সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় দোয়া ও মিলাদ মাহফিল এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকালে নলডাঙ্গা জাতীয় পার্টির আয়োজনে উপজেলার মাধনগরে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পল্লীবন্ধুর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মুক্তার হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক বাবলুর রহমান বাবলু, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কামাল প্রমুখ।
দোয়া মাহফিলে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, মাধনগর স্টেশন মসজিদের ইমান ক্বারী মোঃ নজরুল ইসলাম। মিলাদ শেষে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও মাধনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনারুল ইসলাম, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি মোঃ রুস্তম শেখ, রাকিবুল ইসলাম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মহাফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।























