নলডাঙ্গায় মোটর সাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত!
- আপডেট সময় : ০৩:৫১:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ৩২৫ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় মোটর সাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রমজান আলী বেপারী (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এসময় আরো ২ জন আহত হয়। রোববার (৯ জুলাই) বিকেলে উপজেলার রায়সিংপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য এবং মৃত বরকতউল্লাহ বেপারীর ছেলে।
জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু জানান, রোববার দুপুরে নলডাঙ্গা বাজারে দলীয় বিক্ষোভ কর্মসুচী শেষে মোটর সাইকেলে করে গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রায়সিংহপুর এলাকায় বিপরীতদিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রমজান আলী সড়কের ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




















