সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত! নাটোরের নলডাঙ্গায় উপজেলা জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্টিত হয়েছে। সোমবার(২৬ জুন) বিকালে উপজেলার মাধনগরে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে মোঃ সুমন আলী সভাপতি, শাকিল আহম্মেদ সাধারন সম্পাদক এবং নাঈম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট নলডাঙ্গা উপজেলা জাতীয় ছাত্র সমাজ এর নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে, নলডাঙ্গা উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ও নাটোর জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র সমাজের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ আবু সাঈদ হিরন। এ সময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি মোঃ সালমান হোসাইন।
নলডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কামালের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ মুক্তার হোসেন, সাধারন সম্পাদক বাবলুর রহমান বাবলু, নাটোর জেলা জাতীয় যুব সংহতির সাবেক আহবায়ক এ, এস, এম আল-আফতাব খান সুইট, জেলা জাতীয় যুব সংহতির সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রাজিব প্রমুখ।
এছাড়াও জেলা জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি মোঃ লোকমান হাকিম, সাংঠনিক সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রাকিব, যুগ্ম প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান, বড়াইগ্রাম উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ রাসেল আহমেদ, লালপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মোঃ তৌফিকুর ইসলাম, মাধনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আনারুল ইসলাম, সাধারন সম্পাদক শফিকুল ইসলামসহ জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

June 26, 2023
নলডাঙ্গায় জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com






















