ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে হাতপাখা মেয়র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে হাতপাখা মেয়র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে হাতপাখা মেয়র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ! রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুরশিদ আলমের হাতপাখা প্রতীক ছিঁড়ে ও খুলে ফেলার অভিযোগ করা হয়েছে। শনিবার (১০ জুন) বিকেলে ইসলামী আন্দোলনের প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ফয়সাল হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে সূত্রে জানা গেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনসহ অন্যান্য সিটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যরা বারবার বলে আসায় আমাদের দল নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, রাজশাহীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থীর প্রচারণার ফেস্টুন বিভিন্ন জায়গায়, বিশেষ করে তালাইমারী মোড় থেকে রেলগেট পর্যন্ত ছিঁড়ে এবং খুলে ফেলা হয়েছে। এমনকি অনেক জায়গায় আমাদের ফেস্টুন খুলে সেই জায়গায় সরকারদলীয় প্রার্থীর ফেস্টুন-পোস্টার লাগানো হয়েছে বা হচ্ছে।’

লিখিত অভিযোগে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, ‘এমন অবস্থা বিরাজমান থাকলে রাজশাহী সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে আমিসহ আমার দলের নেতা-কর্মীরা শঙ্কিত।’

হাতপাখা প্রতীকের প্রার্থী মুরশিদ আলম বলেন, শনিবার সকালে তাঁরা ফেস্টুন পড়ে থাকতে দেখেন। অনেক জায়গায় ফেস্টুন ছিঁড়ে ফেলাও হয়েছে। আবার তারা দেখেছেন, অনেক জায়গায় তাদের ফেস্টুন খুলে সরকারদলীয় প্রার্থীর ব্যানার লাগানো হয়েছে। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য শঙ্কার।
রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে ওই প্রার্থীর পক্ষে একজন অভিযোগ দিয়েছেন। যেহেতু ওই প্রার্থী আইন অনুযায়ী নির্বাচনী এখনো এজেন্ট নিয়োগ দেননি। তাই প্রার্থীকে অভিযোগটি আবার ঠিক করে দিতে বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে হাতপাখা মেয়র প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ!

আপডেট সময় : ০৭:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩