ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Channel A News-এ সংবাদ প্রকাশের পর ফাতেমার পাশে প্রধানমন্ত্রী, পেলেন ৫ লাখ টাকার অনুদান গুরুদাসপুরে দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে পুলিশের ওপর হামলা, মামলা চীনে ডাক্তারি পড়ার স্বপ্নে নতুন আশার আলো, ফাতেমা পেলেন ৫ লাখ টাকার অনুদান সাপাহারে মাদক সেবনের অপরাধে ৪ জনের কারাদণ্ড পুঠিয়ায় অবৈধ সার মজুত, দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আলুর ন্যায্য দাম ও হিমাগার ভাড়া কমানোর দাবিতে রাজশাহীতে মানববন্ধন চাটমোহরে তেল-জেলি দিয়ে নকল দুধ তৈরির অভিযোগ, কারাদণ্ডসহ জরিমানা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু যারা সরকার গঠন করতে পারেননি, তারা এখন সার ও বিদ্যুৎ নিয়ে ষড়যন্ত্র এবং মব সৃষ্টির চেষ্টা করছেন- ফরহাদ হোসেন আজাদ হালতি বিলে অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

জাপার প্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দুপক্ষের বাগবিতণ্ডা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ২৫১ বার পড়া হয়েছে

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দুপক্ষের বাগবিতণ্ডা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাপার প্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দুপক্ষের বাগবিতণ্ডা!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
জাপার প্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দুপক্ষের বাগবিতণ্ডা! রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। শনিবার (১০ জুন) দুপুরে রাজশাহী মহানগর ও জেলা জাতীয় পার্টি অফিসে সংবাদ সম্মেলন করে ইশতেহার ঘোষণা করে জাতীয় পার্টির প্রার্থী মো. সাইফুল ইসলাম স্বপন। ইশতেহার ঘোষণা শেষে উপস্থিতির পরিচয় বলতে চেয়ারম্যানের উপদেষ্টা পদ নিয়ে দুই গ্রুপের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, জাতীয় পার্টির রাজশাহী জেলার সভাপতি আবুল হোসেনের পরিচয়ে চেয়ারম্যানের উপদেষ্টা পরিচয় দেওয়া হয়নি। এ নিয়ে তিনি ক্ষিপ্ত হন। পরে তিনি মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টুর উপর রাগারাগি করেন। তখন দুই পক্ষের বাগবিতণ্ডা চলাকালীন সংবাদ সম্মেলন শেষ করে বেরিয়ে যান জাতীয় পার্টির প্রার্থী স্বপন।

বাগবিতণ্ডা সম্পর্কে চানতে চাইলে মহানগরের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মিন্টু বলেন, রাজশাহী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আছেন রাহাদ হোসেন। তার চিঠিও আছে। তবে জেলার সভাপতি আবুল হোসেন নিজেকে চেয়ারম্যানের উপদেষ্টা দাবি করেন। তার কোন কাগজ নেই। তাহলে তাকে কেন আমারা উপদেষ্টা বললো। আমি উপস্থাপনা করছিলাম। তিনি তার পদবী দাবি করছিল। অন্যকিছু না। এখন চিঠি ছাড়া আমরা তো কাউকে উপদেষ্টা বলতে পারি না। এই নিয়েই বাকবিতণ্ডা হয়।

এবিষয়ে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন বলেন, ইশতেহার ঘোষণার পর আমাদের জেলার সভাপতির সঙ্গে পদবী নিয়ে আমাদের এক কর্মীর বাগবিতণ্ডা হয়। তার পদবীটা দিতে গিয়ে তিনি ভুল করেছেন। সেখানে তিনি তাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এটাতো উচিত নয়। একজন জ্ঞানী মানুষ কেন এটি করবে। তিনি আরও বলেন, আপনাদের কাছে অনুরোধ করবো এটা কাউন্টারে নিয়েন না। ভাই হিসেবে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। এ বিষয় নিয়ে নিউজ করার মত কোন ঘটনা ঘটেনি। জাপার প্রার্থী মো. সাইফুল ইসলাম স্বপন রাজশাহী সিটি কপোরেশনের কর্মসংস্থান সৃষ্টি ও হোল্ডিং ট্যাক্স কমানোসহ ৩৬ দফা প্রতিশ্রুতি দিয়ে রাসিক নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মলেন করে এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি।

নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক এমপি অধ্যাপক আবুল হোসেন, সদস্য সচিব সামসুদ্দিন রেন্টু, মহানগরের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মিন্টু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাপার প্রার্থীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দুপক্ষের বাগবিতণ্ডা!

আপডেট সময় : ১১:০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩