ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, নিহত ২ ও গরু নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি ককটেল, বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযান কোচিংয়ে পরীক্ষায় পাস করা যায়, নৈতিক শিক্ষা অর্জনে নিয়মিত ক্লাস জরুরি- প্রতিমন্ত্রী ফরহাদ নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত, ৩০ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি ক্যানেলের পানি বন্ধ, ফসল নষ্টের শঙ্কায় কৃষকরা ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি লালপুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চরফ্যাশন সেন্ট্রাল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা’র উদ্ভোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১ ৫৯০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম, নোমান চৌধুরী চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
কিডনি ডায়ালাইসিস সেবা কার্যক্রম চালু করেছে চরফ্যাসন সেন্ট্রাল ইউনাইটেড  হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার (৪ডিসেম্বর) থেকে বেসরকারী এই হাসপাতালে কিডনি ডায়ালাইসিস মেশিনের কার্যক্রম উদ্ভোধন করা হয়। প্রতিদিন দুই শিফটে গড়ে অন্তত ৫ জন কিডনি রোগী ডায়ালাইসিসের সুবিধা পাবেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।
আপাতত ১টি ডায়ালাইসিস মেশিন সংযোজন করা হলেও পরবর্তীতে এ ডায়ালাইসিস মেশিন সংখ্যা  বাড়ানো হবে এবং কিডনি রোগীরা কম খরচে ডায়ালাইসিস করাতে পারবেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্র জানায়, এ হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসাসহ পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি ভোলা জেলায় প্রথমবারের মতো কিডনি রোগীদের জন্য এ ডায়ালাইসিসের ব্যবস্থা করা হয়েছে। এর আগে এই দ্বীপ জেলায় আর কোনো হাসপাতালে কিডনি ডায়ালাইসিস করার জন্য কোনো ব্যবস্থা ছিলোনা। যার ফলে চিকিৎসার জন্য কিডনি রোগীদের ব্যয়বহুল এই ডায়ালাইসিসের জন্য ছুটতে হতো রাজধানীসহ বিভাগীয় শহরে। গুণতে হতো বাড়তি মোটা অঙ্কের টাকা। এছাড়াও সামর্থ্যবান রোগীরা ডায়ালাইসিস করাতে পারলেও দরিদ্র রোগীরা আর্থিক অক্ষমতার কারণে এ সেবা পেতে ঢাকায় যেতে হতো। ফলে তাদের দুর্ভোগের সীমা ছিল না। সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে এ ডায়ালাইসিস মেশিন সংযোজন করায় কিডনি রোগীদের ভোগান্তি ও চিকিৎসা ব্যয় কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালটির চেয়ারম্যান ইয়াছিন আরাফাত বলেন, কম খরচে ডায়ালাইসিস সেবা পাওয়ার পাশাপাশি এ অঞ্চলের কিডনি রোগীরা দূর এলাকায় যাতায়াতের ভোগান্তি থেকে পরিত্রাণ পাবেন।
ডায়ালাইসিস মেশিন উদ্বোধনে উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত ভোলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার সিরাজ উদ্দিন,চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বশাক, চরফ্যাসন সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত, ইত্তেফাক চরফ্যাসন প্রতিনিধি সাংবাদিক মিজান নয়ন, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সংবাদ প্রতিদিন প্রতিনিধি নুরুল্লাহ ভূইয়া ও ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী প্রমুখ।

December 4, 2021
চরফ্যাশন সেন্ট্রাল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা’র উদ্ভোধন
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চরফ্যাশন সেন্ট্রাল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেবা’র উদ্ভোধন

আপডেট সময় : ০৬:৩৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১