বড়াইগ্রামে বাসের ধাক্কায় শিশু নিহত, অপর এক শিশু আহত!
- আপডেট সময় : ১১:০৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে বাসের ধাক্কায় শিশু নিহত, অপর এক শিশু আহত!
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
বড়াইগ্রামে বাসের ধাক্কায় শিশু নিহত, অপর এক শিশু আহত! নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় শাওন (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার সাথে থাকা চাচাতো বোন ৪ বছরের তৃষা খাতুন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার সাইদুল ইসলামের ছেলে শাওন দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে চাচাতো বোনকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা পরাপারের সময় পাবনা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী মিতালী পরিবহন তাদের ধাক্কা দিলে দুজনেই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষনা করেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, মিতালী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে কিন্তু চালক পলাতক রয়েছে।























