ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ মোহনপুরে মাদকাসক্ত ছেলের হা’সুয়ার কো/পে মা নিহত, বাবা গুরুতর আহত কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় বেকারিকে জরিমানা শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, শিকারির ৭ দিনের কারাদণ্ড মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫৬০ তালবীজ ও চারা রোপণ পবায় পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ৩ হাজার বীজ বপন গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

জিএম কাদেরের সিদ্ধান্তের বাহিরে কোন সিদ্ধান্ত নেয়া হবে না- যুব নেতা সুইট!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২৬৬ বার পড়া হয়েছে

বক্তব্য রাখেন নাটোর জেলা যুব সংহতির আহ্ববায়ক আল-আফতাব খান সুইট

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিএম কাদেরের সিদ্ধান্তের বাহিরে কোন সিদ্ধান্ত নেয়া হবে না- যুব নেতা সুইট!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
জিএম কাদেরের সিদ্ধান্তের বাহিরে কোন সিদ্ধান্ত নেয়া হবে না- যুব নেতা সুইট! নাটোর জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক এ, এস, এম আল-আফতাব খান সুইট বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এর কথার বাহিরে কোন সিদ্ধান্ত নেয়া হবেনা। তার সিদ্ধান্তের বাহিরে দলীয় কোন কার্যক্রম করা হবেনা। দলের মধ্যে কাউকে কোন বিশৃঙ্খলা করতে দেওয়া হবেনা। যারা বিশৃঙ্খলা করবে বা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারম্যান যে নির্দেশনা দেবেন এবং এই আসনে যে ব্যক্তিকে লাঙ্গল প্রতীক দিয়ে দলের মনোনিত প্রার্থী করে পাঠাবেন তার পক্ষে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতীয় যুব সংহতির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলা জাতীয় যুব সংহতির আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মহফিলের প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বাগাতিপাড়া উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটির উদ্যগে মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বিহারকোল বাজারে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে ওই সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রাধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুল গনি। সংগঠনের উপজেলার সদস্য সচিব মোঃ আবু রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আজিজ, জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ সোহেল ক্বারী, বাগাতিপাড়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ আসাদুজ্জামান খান লালন প্রমুখ।
এছাড়া এ সময় বাগাতিপাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদ সহ সকল প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফিরাত কামনা ও দেশবাসীর মঙ্গল কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলে ইফতার মহফিলে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জিএম কাদেরের সিদ্ধান্তের বাহিরে কোন সিদ্ধান্ত নেয়া হবে না- যুব নেতা সুইট!

আপডেট সময় : ০৭:৫৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩