রাজশাহীতে পিস্তল ম্যাগজিন গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার!
- আপডেট সময় : ০৫:১৩:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩ ২৮৮ বার পড়া হয়েছে

রাজশাহীতে পিস্তল ম্যাগজিন গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার!
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পিস্তল ম্যাগজিন গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার! রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ জান মোহাম্মাদ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার (২৬মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চারঘাট উপজেলার মৌগাছী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী জান মোহাম্মাদ (৫০) চারঘাট চামটা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। র্যাবের এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল জানতে পারে চারঘাটে এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের ওই দল চারঘাট উপজেলার মৌগাছী এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ জান মোহাম্মাদকে গ্রেপ্তার করে র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।























