ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল গোল্ডেন জিপিএ-৫ থেকে আজিজুল হক কলেজে রাহুল, স্বপ্ন ছুঁতে নতুন যাত্রা বাগাতিপাড়ায় ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় শিক্ষকের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ২০২ বার পড়া হয়েছে

নিহত শিক্ষক (অবসরপ্রাপ্ত) আব্দুস সাত্তার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় শিক্ষকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় শিক্ষকের মৃত্যু! রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২৪ মার্চ) বেলা ১১টার সময় রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুস সাত্তারের বাড়ি পুঠিয়া পৌর সদরের কাঠাল বাড়িয়া ৭নং ওয়ার্ডের সিক্স বিল্ডিং এলাকয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাস্তা পারাপারের সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ১১টার দিকে তিনি মারা যান। ট্রাকটি জব্দ করে পুঠিয়া মোটর শ্রমিক অফিসে রাখা হয়েছে।
পবা হাইওয়ে থানা (শিবপুর হাট) পুলিশের ইন্সপেক্টর মোফাখ্খারুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। ওই শিক্ষকের পরিবার থেকেও কিছু জানানো হয়নি। আপনাদের মাধ্যমে বিষয়টি অবগত হলাম। সবকিছু খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় শিক্ষকের মৃত্যু!

আপডেট সময় : ০২:১৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩