নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় মোটারসাইকেল চালক নিহত!
- আপডেট সময় : ০৬:৩৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৩০৭ বার পড়া হয়েছে

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় মোটারসাইকেল চালক নিহত!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় মোটারসাইকেল চালক নিহত! নাটোরে দুধ কিনে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসের চাপায় নজরুল ইসলাম (৬৫) নামে এক মোটারসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে সদর উপজেলার কাশিয়াবাড়ি এলাকায় নাটোর-বগুড়া সড়কে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে। তিনি শহরের ভাটোদাড়া এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে নজরুল দিঘাপতিয়া বাজার থেকে দুধ কিনে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় কাশিয়াবড়ি ব্রিজ এলাকায় নাটোর -বগুড়া মহাসড়ক পার হতে গিয়ে পাবনা থেকে ছেড়ে আসা বগুড়াগামী যাত্রিবাহি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ দুর্ঘটনায় মোটারসাইকেল চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।






















