মোহনপুরে বাসের ধাক্কায় স্কুল শিক্ষকসহ নিহত ২!
- আপডেট সময় : ০৫:৩৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

মোহনপুরে বাসের ধাক্কায় স্কুল শিক্ষকসহ নিহত ২!
রাজশাহী ব্যরো:
মোহনপুরে বাসের ধাক্কায় স্কুল শিক্ষকসহ নিহত ২! রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বাসের ধাক্কায় স্কুল শিক্ষকসহ ভ্যানচালক নিহত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮ টার সময় মোহনপুর কেশরহাটে বাসের ধাক্কায় স্কুল শিক্ষক ও ভ্যানচালক গুরুতর আহত হন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা.সেলিম বাদশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হস্তান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা। দুপর ১ টার সময় শিক্ষক ও আড়াইটার ভ্যানচালকের মৃত্যু হয়।
নিহতরা হচ্ছেন, মোহনপুর উপজেলার নাকইল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ মুস্তাফিজুর রহমান উজ্জ্বল ও ভ্যান চালক মোবারক হোসেন।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. সেলিম বাদশাহ বলেন, ঘটনার বাসটি আটক করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোদ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















