ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ পুঠিয়ায় বজ্রপাতের ঝুঁকি কমাতে ২০০ তালগাছের চারা রোপণ চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ মোহনপুরে মাদকাসক্ত ছেলের হা’সুয়ার কো/পে মা নিহত, বাবা গুরুতর আহত কাহালুতে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় বেকারিকে জরিমানা শেরপুরে পাখি শিকার বন্ধে অভিযান, শিকারির ৭ দিনের কারাদণ্ড মোহনপুরে বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫৬০ তালবীজ ও চারা রোপণ

বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টর কেড়ে নিলো আরও একটি প্রাণ; আহত -১!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ২০৪ বার পড়া হয়েছে

বড়াইগ্রামে ট্রাক্টরের ধাক্কায় সূর্য নামে এক যুবক নিহত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টর কেড়ে নিলো আরও একটি প্রাণ; আহত -১!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টর কেড়ে নিলো আরও একটি প্রাণ; আহত -১! নাটোরের বড়াইগ্রামে সূর্য নামে ১৬ বছরের এক যুবকের প্রাণ কেড়ে নিলো মাটিবাহী ট্রাক্টর। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বনপাড়া-লালপুর সড়কের হারোয়া ব্রিজ এলাকায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালক সূর্য নিহত হয়। এই দুর্ঘটনায় ওয়াহাব হোসেন নামে মোটরসাইকেলের অপর একজন আরোহী আহত হয়। নিহত সূর্য লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে এবং তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। আর আহত ওয়াহাব হোসেন একই এলাকার আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে লালপুর থেকে মোটরসাইকেল যোগে কাজের উদ্দেশ্যে বনপাড়ায় আসছিলো সূর্য ও ওয়াহাব। এসময় হারোয়া ব্রিজ এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে মাটিবাহী ট্রাক্টর মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে তারা পাকা সড়কের উপর ছিটকে পড়লে ওই ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সূর্যর মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী ওয়াহাব গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন এবং পুলিশকে খবর দেন।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ সফিউল আজম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ, মাটিবাহী ঘাতক ট্রাক্টর ও মোটরসাইকেল টি উদ্ধার করে পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। তবে ট্রাক্টরের চালক পলাতক রয়েছে। এঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বড়াইগ্রামে মাটিবাহী ট্রাক্টর কেড়ে নিলো আরও একটি প্রাণ; আহত -১!

আপডেট সময় : ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩