সংবাদ শিরোনাম ::
নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩ ২৩৩ বার পড়া হয়েছে

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত এক!
নাটোর প্রতিনিধি:
নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শাকিল আহমেদ নামে ২৬ বছর বয়সী মোটরসাইকেল চালক নিহত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে নাটোরের দত্তপাড়া গোয়ালডাঙ্গা ঘাট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শাকিল আহমেদ (২৬) শহরের বড় হরিশপুর এলাকার শাজাহান আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২ টার দিকে শাকিল আহমেদ মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের সাথে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ সড়ক দুঘৃটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।





















