ঢাকা ১১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশসহ আহত ৬ দুই বছর পর ইন্টার্নশিপে গিয়ে রামেক হাসপাতালে অবরুদ্ধ, ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের হেফাজতে রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ‘ইমন’ গ্রেপ্তার বাগাতিপাড়ায় টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা নেই, পল্লী বিদ্যুৎ ঘিরে নানা অভিযোগ অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পথচারি হত্যা মামলায় সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২ ২৬৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পথচারি হত্যা মামলায় সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার!

রাজশাহী ব্যুরো:
পথচারি হত্যা মামলায় সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার! বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নগরীর পাঠানপড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

নাদিম মোস্তফার ব্যক্তিগত সহকারি মোস্তাফিজুর রহমান সুমন বলেন, ডিবি পুলিশ পরিচয়ে নাদিম মোস্তফাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় তারা বলেছেন, তাকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশের একটি দল নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৮/১০টি মামলা রয়েছে।

তিনি বলেন, ২০১৫ সালে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় আব্দুল মজিদ নামে এক পথচারি নিহত হন। ওই ঘটনায় পুঠিয়া থানায় দায়ের করা হত্য মামলায় গ্রেপ্তারী পরোয়ানার আসামী ছিলেন নাদিম মোস্তফা। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ দাবি করেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগে কোন সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতা কর্মীদের গ্রেপ্তার অভিযানের নেমেছে পুলিশ। তারই অংশ হিসেবে নাদিম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে।

November 22, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পথচারি হত্যা মামলায় সাবেক এমপি নাদিম মোস্তফা গ্রেপ্তার!

আপডেট সময় : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২