ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় এক রাতে ৬ ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় কৃষক ছেলের লাশ দেখে শেষ বিদায়—রাজশাহী কারাগারে মানবিকতার দৃষ্টান্ত মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মান্দায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ১,২৬০ বোতল অ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার রাজশাহী নগরীতে জলাবদ্ধতা রোধে ড্রেন পরিষ্কার ও সংস্কার কার্যক্রম জোরদার রাজশাহীতে দুই রাতে ৬৫ গভীর নলকূপের মিটার-ট্রান্সফরমার চুরি, কৃষকদের কাছে চাঁদা দাবি ১৩ বছর ধরে ঝুপড়ি ঘরে ৪ সন্তান নিয়ে মানবেতর জীবন বন্যা খাতুনের ৫০০ টাকার বিরোধে বৃদ্ধা খুন, যুবক গ্রেপ্তার

নলডাঙ্গায় মানবিক সাহায্য সংস্থার উদ্বোধন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ১৬০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নলডাঙ্গায় মানবিক সাহায্য সংস্থার উদ্বোধন
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় মানবিক সাহায্য সংস্থার উদ্বোধন। নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম সোনাপাতিল এলাকায় আজ ১৫ নভেম্বর সকাল ১০ ঘটিকায় মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) মহিলা ঋণদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমএসএস নাটোর জোন এর জোনাল ম্যানেজার শ্রী অনিমেষ আচার্য্য এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমএসএস এর নির্বাহী পরিচালক মুনায়ার রেজা খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমএসএস এর সহকারী পরিচালক (মাইক্রো-এন্টারপ্রাইজ) মোঃ আবুল কালাম আজাদ সহ এমএমএস সংস্থার বিভিন্ন পর্যায়ের   কর্মকর্তা,কর্মচারী,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নলডাঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।
এমএমএস সংস্থার নির্বাহী পরিচালক মুনায়ার রেজা খান বলেন “দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বেকারত্ব দূরীকরণ জরুরী”  কোভিড-১৯ এর প্রভাবে বেড়ে যাওয়া দারিদ্রের হার ও বেকারত্ব হ্রাসে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে এমএমএস এর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে নাটোরের নলডাঙ্গায় ১৫৫ নং শাখা খোলা হয়েছে।
তিনি আরও বলেন,সংস্থার পরিকল্পনা মোতাবেক পর্যায়ক্রমের দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের শাখা খোলার উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় পর্যায়ের বেসরকারি মানবিক সাহায্য সংস্থা (এমএমএস) ১৯৭৪ সাল থেকে বিভিন্নমুখী করমসূচি গ্রহনের মাধ্যমে সমাজের অনগ্রসর অংশের জীবন যাত্রার মান উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য দূরিকরণে কাজ করছে।
পরে উপকারভোগী ৬ জনের মাঝে প্রায় ২০ লক্ষ টাকার চেক (ঋণ) বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় মানবিক সাহায্য সংস্থার উদ্বোধন 

আপডেট সময় : ০৫:৪০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২