লালপুরে শিশুদের করোনার টিকা ক্যাম্পেইন উপলক্ষ্যে মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ২১৮ বার পড়া হয়েছে

লালপুরে শিশুদের করোনার টিকা ক্যাম্পেইন উপলক্ষ্যে মতবিনিময় সভা
ফজলুর রহমান পলাশ, লালপুর (নাটোর) প্রতিনিধি:
লালপুরে শিশুদের করোনার টিকা ক্যাম্পেইন উপলক্ষ্যে মতবিনিময় সভা। জেলা তথ্য অফিস নাটোরের আয়োজনে ইউনিসেফ বাংলাদেশের সহযোগীতায় ০৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন উপলক্ষ্যে শনিবার (২৬ আক্টোন্বর) বিকেল ৩ ঘটিকায় সময় লালপুরে ভেল্লাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কমিউনিটি ডায়ালগ/ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভেল্লাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালযের সভাপতি মোঃ আলাউদ্দিন মাস্টরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখে জেলা তথ্য অফিসার মোহাম্মাদ আলী, উপজেলা ইন্সটেক্টর সরওয়ার মোর্শেদ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভেল্লাবাড়ীয়া আঃ ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলাল হোসেন, মোহাম্মাদ আলী, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, লুৎফর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, সদস্য এবং অভিভাবক বৃন্দ।



















