ঢাকা ১২:২০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৫ বছরেও নিজস্ব ভবন পায়নি পুঠিয়া পৌরসভা, ভাড়া ভবনেই চলছে কার্যক্রম অযত্ন-অবহেলায় হারিয়ে যাচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল আনোয়ারায় কেইপিজেডের বৃষ্টির ঢলে মেরিন একাডেমি সড়ক বিচ্ছিন্ন, তলিয়ে গেছে সিইউএফএল সড়ক তিন দিনের টানা বর্ষণে পানিতে ভাসছে চট্টগ্রাম, জনজীবন বিপর্যস্ত বাগাতিপাড়ায় খালের মাটি নিয়ে বিএনপির দুই নেতার দ্বন্দ্ব, মারধরের অভিযোগ বাগাতিপাড়ায় সাড়ে ২৪ লাখ টাকার ড্রেন প্রকল্প নিয়ে প্রশ্ন, সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা ক্যান্সার আক্রান্ত নারীকে ধ র্ষ ণ চেষ্টার মামলার পলাতক আসামি ঢাকায় আটক প্রথমবারের মতো রাণীনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মান্দায় খালে গোসলের সময় পানিতে পড়ে বৃদ্ধের মৃত্যু

আ’লীগকে মাতলামি ছেড়ে সভ্য হওয়ার আহব্বান এমপি হারুনের 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ১৫২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁয়ে এমপি হারুনের

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
আ’লীগকে মাতলামি ছেড়ে সভ্যআ’লীগকে মাতলামি ছেড়ে সভ্য হওয়ার আহব্বান এমপি হারুনের 
আলমগীর হোসেন , ঠাকুরগাঁও প্রতিনিধি:
আ’লীগকে মাতলামি ছেড়ে সভ্য হওয়ার আহব্বান এমপি হারুনের! বিএনপি কোন ষড়যন্ত্র করে না। ষড়যন্ত্র বাইরে থেকে হয় না। ঘরেই ষড়যন্ত্র হয়। আমাদের সুস্পষ্ট বক্তব্যে প্রকাশ করেছি আজকের এই দুঃসহ সংকটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই পদত্যাগ করতে হবে। আপনি পদত্যাগ না করলে সংকট সমাধান হবে না। দেশের মানুষ মুক্তি পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ন মহাসচিব  মোঃ হারুনুর রশীদ এমপি। তিনি বলেন, তিন দিন আগেই রংপুরের গণসমাবেশে আমরা উপস্থিত হবো। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাতালের মতো কথা বলেন। কথা শুনে মনে হয় তারা নেশাগ্রস্ত। তাই বলি সভ্য হন, মাতলালি ছেড়ে সভ্য আচরণ করুন। 
শনিবার (২২ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও বিএনপি আয়োজিত মির্জা রুহুল আমিন মিলনায়তনে রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা কথা বলেন বিএনপি যদি সমাবেশে ১০ লাখ লোক আনেন আমরা আনবো ২৫ লাখ। বিএনপির নেতা-কর্মীরা নিজ খরচে সমাবেশে আসেন আপনাদের মতো লোক ভাড়া করে বা ৪০০/৫০০ টাকা দিয়ে হাইয়ার করে নিয়ে আসতে হয়না।  এটাই পার্থক্য  আওয়ামী লীগ বিএনপির মধ্যে।
আন্তর্জাতিক সেংশন প্রাপ্ত কর্মকর্তা বেনজির আহমেস সাবেক পুলিশের আইজিপি কি তার অহংকার, কি তার দাম্ভিকতা। পুলিশের পোষাক পরে হাতে অস্ত্র নিয়ে যে ভাষায় বেগম খালেদা জিয়াকে আক্রমণ করতেন আজ তার বুক ধুকুমধুকুম করছে। বাংলাদেশ কোন কর্মকর্তা অবসরে যাওয়ার পর নিরাপত্তা নেয়নি  কিন্তু বেনজির আহমেদকে নিরাপত্তা নিয়ে থাকতে হয়।গুম, হত্যা মানবাধিকার লঙ্ঘন করার কারণেই র‍্যাবের উপর সেংশন দেওয়া হয়েছে।
এমপি হারুন আরো বলেন, এই সরকার নিঃসন্দেহে একটি মুনাফেক বেঈমান-বিশ্বাসঘাতক সরকার। নির্বাচনের কারচুপি করতে করতে সীমা লঙ্গন করে ফেলেছে। সর্বশেষ গাইবান্ধা উপ-নির্বাচনেই প্রমাণ করে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই প্রথম ভোট কেন্দ্রগুলোতে সিসিক্যামেরা বসানো হয়েছে। ঢাকা থেকে বসেই সিইসি দেখেন আওয়ামী লীগের ভোট চোর, ডাকাতরা কিভাবে চুরি করছে। তাই তিনি অসহায় হয়ে নির্বাচন বাতিল করেছেন। সিইসি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি গঠন করে কি লাভ। সেখানকার দায়িত্বরত ডিসি এসপিকে চাকরীচ্যুত করা দরকার। এই ভোট চুরির সাথে তারাও জড়িত। যেখানে সিসিটিভি ক্যামেরা আছে সেখানে তদন্ত কমিটির কি দরকার। সিসিটিভি ফুটেজ দেখলেই তো অপরাধীরা ধরা পড়বে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ’লীগকে মাতলামি ছেড়ে সভ্য হওয়ার আহব্বান এমপি হারুনের 

আপডেট সময় : ১২:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২