ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

শেষ পরীক্ষা দিয়ে লাশ হয়ে বাড়ি ফেরে ফারজানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ২৪৭ বার পড়া হয়েছে

নিহত ফারজানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেষ পরীক্ষা দিয়ে লাশ হয়ে বাড়ি ফেরে ফারজানা!

নাটোর প্রতিনিধি
শেষ পরীক্ষা দিয়ে লাশ হয়ে বাড়ি ফেরে ফারজানা! শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলোনা নাটোরের সিংড়ার ফারজানা (১৮) নামে একজন এসএসসি পরীক্ষার্থীর। পরীক্ষা শেষে অটোভ্যানে করে বাড়ি ফেরার পথে ভ্যান উল্টে নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। বুধবার (১২ অক্টবর) সন্ধ্যার দিকে উপজেলার নুরপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

কলম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য শিহাব ও নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার প্র্যাক্টিক্যাল পরীক্ষা শেষে বিকেল ৫ টায় অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন ফারজানা। অটোভ্যানটি নুরপুর এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অটোভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফারজানার মৃত্যু হয়।
নুরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম বলেন, ফারজানা ভালো স্টুডেন্ট ছিলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা শোকাহত।
সিংড়া থানার ওসি মিজানুর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ফারজানা উপজেলার কলম ইউনিয়নের কালীনগর গ্রামের ওমর ফারুকের মেয়ে।

October 13, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেষ পরীক্ষা দিয়ে লাশ হয়ে বাড়ি ফেরে ফারজানা!

আপডেট সময় : ০৮:৫৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২