ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

অবহেলিত রেলপথকে আধুনিকায়ন করছে সরকার- রেলমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১ ৫৪৬ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর প্রতিনিধিঃ
রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অবহেলিত রেলপথকে আধুনিক যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। এই লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় দেশের মোট ৫৫টি রেল ষ্টেশন আধুনিকায়নের কাজ শুরু করেছে। প্রয়োজন অনুযায়ী এসব ষ্টেশনে ফুটওভার ব্রীজ, প্লাটফর্ম উচুঁ ও বর্ধিতকরণ, যাত্রী শেডের সম্প্রসারণ, যাত্রী বিশ্রাম কক্ষের মান উন্নয়ন ও ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপনের কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে নিরাপদ ও আরামদায়ক রেল ভ্রমন নিশ্চিত করতে রেলপথ মন্ত্রণালয় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নাটোর রেল ষ্টেশনের প্লাটফর্ম উঁচু ও বর্ধিতকরণ এবং যাত্রী শেড বর্ধিতকরণ কাজ বাস্তবায়ন করছে।
রেলপথ মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে নাটোর রেল ষ্টেশনে ‘মুজিববর্ষ’ উপলক্ষে নাটোর ষ্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ষ্টেশন আধুনিকায়ন কাজের উদ্বোধনকালে একথা বলেন। এসময় স্থানীয় সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিকুল ইসলাম শিমুল এর দাবীর প্রেক্ষিতে রেলপথ মন্ত্রী নাটোর রেল ষ্টেশনে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন এবং ষ্টেশন সংলগ্ন স্থানে একটি শিশু পার্ক ও মার্কেট নির্মাণ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
রেলপথ মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রতামুক্ত বাংলাদেশ গঠনে কাজ শুরু করেছিলেন। তাঁর যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন-অগ্রগতি ও শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। স্বাধীনতা বিরোধীদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে সজাগ ও ঐকবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডি এন মজুমদারসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

November 11, 2021
অবহেলিত রেলপথকে আধুনিকায়ন করছে সরকার- রেলমন্ত্রী
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবহেলিত রেলপথকে আধুনিকায়ন করছে সরকার- রেলমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১