ঢাকা ১২:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় সরিষার তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে শি’শু ধ/র্ষ/ণ মামলায় যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ একজন গ্রেপ্তার শাকিল হ/ত্যা মামলায় এমপির ছেলে মিন্টুর তিন দিনের রিমান্ড রাণীনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডেঙ্গু প্রতিরোধে ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর পরিষ্কারের নির্দেশ বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, বন্ধু হাসপাতালে পঞ্চগড়ে ১৭ দরিদ্র নারী পেলেন দুটি করে মা ছাগল পঞ্চগড় থেকে দেখা মিলছে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘার পঞ্চগড় সীমান্তে ভারতে পাচারের আগে ৮ বস্তা সার উদ্ধার

মহাদেবপুরে চিনি ময়দা চিটা দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ ২৫৬ বার পড়া হয়েছে

মহাদেবপুরে র‍্যাবের অভিযান

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে চিনি ময়দা চিটা দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
মহাদেবপুরে চিনি ময়দা চিটা দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা! নওগাঁর মহাদেবপুরে ভেজাল গুড় তৈরির দায়ে জিল্লুর রহমান নামে এক কারখানা মালিকের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওই কারখানায় তৈরি করা ১২ মণ ৪৮০ কেজি ভেজাল গুড়, গুড়ে মেশানোর জন্য রাখা বিপুল পরিমাণ চিনি, চিটাগুড় (গরুর খাদ্য), সুজি, ময়দাসহ নানা উপকরণ জব্দ করে সেগুলো প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে।
অভিযুক্ত জিল্লুর রহমান উপজেলার সদর ইউনিয়নের মগলিশপুর গ্রামের ফজু মিয়ার ছেলে।

বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় র‍্যাব-৫, সিপিসি-৩ এর জওয়ানদের সহযোগীতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জিল্লুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনাকালে দেখা যায়, সেখানে কারখানা খুলে আখের নিম্নমানের গুড়ের সাথে চিনি, ময়দা, চিটাগুড়, সুজি, ফিটকিরি, ডালডা ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরি করা হচ্ছে। অভিযুক্ত জিল্লুর অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ক্ষতিকর উপকরণ দিয়ে ভেজাল গুড় তৈরি করে এই উপজেলাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিলেন বলে প্রাথমিক ভাবে স্বীকার করায় তার এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

September 21, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে চিনি ময়দা চিটা দিয়ে গুড় তৈরি, লাখ টাকা জরিমানা!

আপডেট সময় : ০৫:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২