শাহজাদপুরে স্কুলের বারান্দায় পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের লাশ!
- আপডেট সময় : ১২:৫৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ২১২ বার পড়া হয়েছে

শাহজাদপুরে স্কুলের বারান্দায় পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের লাশ!
সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে স্কুলের বারান্দায় পড়েছিল অজ্ঞাত বৃদ্ধের লাশ। সিরাজগঞ্জের শাহজাদপুরে অজ্ঞাত এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার মশিপুর উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার গারাদাহ ইউনিয়নের ওই বিদ্যালয়ের বারান্দায় প্রায় ৭০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় গ্রামবাসী। খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও এসআই আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রামবাসীর অনেকেই জানায়, এদিন ভোরেও এই বৃদ্ধকে সুস্থ্য দেখেছেন। হঠাৎ সকাল ৮ টার পরে তাকে মৃত অবস্থায় দেখতে পায় তারা।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের মুখ থেকে বিষাক্ত দুর্গন্ধ বেড় হচ্ছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বিষ পানে তার মৃত্যু ঘটেছে। এই বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।



















