ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে সরকারি গাড়িচালক সমিতির বার্ষিক বনভোজন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে নিজের ক/ন্যাশি’শুকে ধ র্ষ ণে র অভিযোগে বাবা আটক! নলডাঙ্গার পাটুলে চার্জার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল মোটরসাইকেল চালকের তিন মাস ধরে অচল রামেকের সিটি স্ক্যান মেশিন, চরম ভোগান্তিতে রোগীরা করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটির বরকলে ১০ হাজার মানুষ পানিবন্দী বাগাতিপাড়ায় ৩৬৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি র‌্যাবের হাতে গ্রেপ্তার আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; দেড়ঘন্টা পর চালককে জীবিত উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২ ১৯৭ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; দেড়ঘন্টা পর চালককে জীবিত উদ্ধার!

স্টাফ রিপোর্টার, রাজশাহী:
গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; দেড়ঘন্টা পর চালককে জীবিত উদ্ধার! রাজশাহীর গোদাগাড়ীতে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার জন গুরুতর আহত হয়েছে। ওই সময় ট্রাকের ভিতরে আটকে পড়ে থাকেন চালক রবিউল ইসলাম। তাকে শ্বাসরুদ্ধকার অবস্থায় প্রায় দেড়ঘন্টার অধিক সময় ধরে অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। দুটি ট্রাকের মধ্যে আটকে পড়া থাকা ট্রাক চালককে ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধারের কৌশল দেখতে হাজার হাজার লোকজন এই সময় ভীড় জমায়। এই সময় আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতি সামলাতে কিছুটা হিমশিম খেতে হয়।
উদ্ধারের সময় দেখা যায়, রবিউল ইসলাম গুরুত্বর আহত হয়েছে। তার দুই পা ভেঙ্গে গেছে সেই সাথে হাতে ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে। ট্রাক চালক রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকার বাসিন্দা।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী পৌর এলাকার রেলগেটের বাঁকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮ টার দিকে, রাজশাহীর হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী মালবাহী ট্রাক ও গোদাগাড়ী থেকে রাজশাহী গামী ইট ভর্তি একটি ট্রাক রেলগেট এলাকায় বাঁকে পৌছলে বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ এতে। এতে করে দুই ট্রাকের চালক ও হেলপার চাপা পড়ে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ করে ৫ জনকে গোদাগাড়ী ৩১ শষ্যা হাসপাতালে নিয়ে যায়।
উদ্ধারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ বারোঘরিয়ার এনমুুলের ছেলে আশরাফুল (৩০) রায়পুর গ্রামের দুখু মন্ডলের ছেলে আবু বক্কর (২৫), শিবগঞ্জ উপজেলার মাজহারুল, কামরুল ইসলামের ছেলে কাউসার (২০), রবিউল ইসলামের ছেলে ভুটু (৩৫) । এরা সকলেই দুটি ট্রাকের মধ্যে ছিলো তবে কে কোন ট্রাকে ছিলো তাৎক্ষনিক ভাবে সনাক্ত করতে পারেনি থানা পুর্লিশ।
গোদাগাড়ী ফায়ার সর্ভিস স্টেশন মাস্টার খন্দকার আকবর আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক এসে উদ্ধার করি। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চাপায় আটকে থাকা চালক রবিউল ছাড়া সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । রবিউল গুরুতর হওয়ায় এবং চাপা পড়ে থাকায় তাকে জীবিত উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয়। এতে রাজশাহী জেলা ফায়ার সর্ভিসকে খবর দিলে তারাও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসদল এসে উদ্ধার করে। ট্রাক চালক রবিউল ইসলামকে প্রায় দেড় ঘন্টার অধিক সময় নিয়ে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।

সড়ক দুর্ঘটনার পরই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এই সময় স্থানীয়রা অভিযোগ করেন, এই রাস্তায় প্রতিদিন সড়ক দুর্ঘনায় মানুষ মারা যাচ্ছে। রাস্তা নির্মানে ব্যাপক দুর্নীতি ও গাফলতি থাকায় ঘনঘন এমন দুর্ঘটান ঘটেই যাচ্ছে। তারা সরকারের কাছে দাবি জানান, রাস্তার সমস্যা চিহিৃত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরই পুলিশ সেখানে কাজ করছে। সবকিছুই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; দেড়ঘন্টা পর চালককে জীবিত উদ্ধার!

আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২