ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নেপালের বড় চমক নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার সাপাহার সীমান্তে ১১ বোতল ভারতীয় কিংডিল সিরাপ জব্দ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার ও সরকারি সেবা নিয়ে সমন্বয় সভা রাজশাহীতে ২৪১ গ্রাম স্বর্ণের দুই বারসহ দুইজন আটক রামেক হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৫ ঝিনাইগাতীতে বিজিবির আটক ২১ গরু নিয়ে চাঞ্চল্য, ছিনিয়ে নেওয়ার অভিযোগ পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে অংশীজনদের সমন্বয় সভা বিশ্ব ফুসফুস দিবস: তামাক ও নিকোটিন পণ্যের ব্যবহার নিয়ে উদ্বেগ পরিকল্পিত সন্ত্রাস ও দেশ অস্থিতিশীলের অপচেষ্টার প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির বিক্ষোভ

পুঠিয়ায় এমপির সামনে যুবলীগ নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ২৮৯ বার পড়া হয়েছে

আহত যুবলীগ নেতা হাসপাতালে ভর্তি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় এমপির সামনে যুবলীগ নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ!

স্টাফ রিপোর্টার, রাজশাহী:
পুঠিয়ায় এমপির সামনে যুবলীগ নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ! রাজশাহীর পুঠিয়ায় শোক দিবসের অনুষ্ঠানে এমপির সামনে এক যুবলীগ নেতাকে পিটিয়ে জখম করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছ গত ২১ আগস্ট বিকেলে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে। আহত যুবলীগ নেতার নাম শরিফুল ইসলাম। তিনি পুঠিয়ার জিউপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন।

আহত যুবলীগ নেতা শরিফুল জানান, ঘটনার দিন জিউপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ২১শে আগষ্ট গ্রেনেড হামলা ও ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল চলছিল। আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা.মনসুর রহমান।

শরিফুলের ভাষ্যমতে, তিনি সেদিন উপস্থিত নেতাকর্মীদের খাবার সরবরাহের দ্বায়িত্বে ছিলেন। সভা শেষে খাবার বিতরণ চলাকালীন অবস্থায় হঠাৎ করেই উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠুর নেতৃত্বে অন্তত ১০ থেকে ১২ জন লাঠি হাতে তার উপর হামলা করে। এ সময় আমাকে পিটিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শরিফুল বলেন, ‘পুঠিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা আমার প্রাথমিক চিকিৎসা করে। এ সময় তারা উন্নত চিকিৎসার জন্য নিউরোলজির ভালো চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়েছে। পরে রাজশাহীতে গিয়ে চিকিৎসা নিচ্ছি। চিকিৎসা শেষে আমি আইনগত ব্যবস্থা নেব।’
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুর রহমান মিঠু বলেন, আমি কিছু করিনি, তারপরও আমার দোষ কেন হচ্ছে বুঝতে পারছি না।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, ওই আয়োজনে এমপি সাহেব ছিলেন। সেখানে খাবার বিতরণ নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।এ বিষয়ে থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় এমপির সামনে যুবলীগ নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ!

আপডেট সময় : ০৫:২৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২