ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও মান্দার তেঁতুলিয়া ইউনিয়নের ঝুলিতে দুই জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা গ্রহণ

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের মশাল প্রজ্বালন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২ ২৩২ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের মশাল প্রজ্বালন!

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে উৎসর্গ করে ‘বঙ্গবন্ধুর সোনার দেশ, তারুণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে ধারণ করে বঙ্গবন্ধুর পুণ্যভূমি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত “বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ” এর ৩য় আসরের মশাল প্রজ্বালন করা হয়।

সোমবার (২২ আগষ্ট) সকাল ৭:৩০ মিনিটে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে গৌরবের পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। বেলা ১১:০০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ই আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

১২:৩০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা প্রাঙ্গণে মুজিব শতবর্ষের ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী মশাল প্রজ্বালন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। মশালটি সকল উপাচার্যের হাত ঘুরে জাতীয় ক্রীড়াবিদ ফিরোজার হাতে গেলে তিনি মশাল স্ট্যান্ডে তা স্থাপন করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের মশাল প্রজ্বালন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপের সাফল্য কামনা করে এক প্রতিক্রিয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবন গঠনে সহায়তা করে। বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ আমাদের নতুন প্রজন্মকে উজ্জীবিত করার ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনসহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যবৃন্দ, রেজিস্ট্রার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি ও সংশ্লিষ্ট ফেডারেশনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের মশাল প্রজ্বালন!

আপডেট সময় : ০৫:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২