মহাদেবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, স্ত্রী সহ আহত ৩!
- আপডেট সময় : ০৫:০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২ ১৮৯ বার পড়া হয়েছে

মহাদেবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, স্ত্রী সহ আহত ৩!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ)প্রতিনিধিঃ
মহাদেবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত, স্ত্রী সহ আহত ৩! নওগাঁর মহাদেবপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের শিকারপুর এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রথিন (৩৪) ও তার ছেলে রাধা কান্ত (৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন।
নিহত রথিন ও তার ছেলে জেলার মান্দা উপজেলা সতিহাট এলাকার বাসিন্দা। আহতরা হলেন রথিনের স্ত্রী পুজা রাণী (৩০), ফাইম হোসেন (১৯)ও রিয়া খাতুন (১৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রথিন তার শ্বশুর বাড়ি উপজেলার শিকারপুর থেকে স্ত্রী ও সন্তান সহ নিজের বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ করে বিপরীত দিকে থেকে আসা অপর মোটর সাইকেলটি এসে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটানাস্থলেই রথিন মর্মান্তিক ভাবে নিহত হন। আহত হন তার স্ত্রী, সন্তান সহ অপর মোটরসাইকেল আরোহীরা। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রাধা কান্ত কে মৃত ঘোষণা করেন। অপর আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের স্ত্রী পুজা রানীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ।


















