ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশসহ আহত ৬ দুই বছর পর ইন্টার্নশিপে গিয়ে রামেক হাসপাতালে অবরুদ্ধ, ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের হেফাজতে রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ‘ইমন’ গ্রেপ্তার বাগাতিপাড়ায় টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা নেই, পল্লী বিদ্যুৎ ঘিরে নানা অভিযোগ অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ায় ভোঁদড় সংরক্ষণে সচেতনতামূলক সভা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২ ৩৬৬ বার পড়া হয়েছে

ভোঁদড় সংরক্ষণে সচেতনতামূলক সভা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ায় ভোঁদড় সংরক্ষণে সচেতনতামূলক সভা!

ফজলে রাব্বী, নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় ভোঁদড় সংরক্ষণে সচেতনতামূলক সভা! জলজ স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সবচেয়ে ছোট প্রাণী ভোঁদড় সম্পর্কে জানতে ও জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষন ফেডারেশন বিবিসিএফ ও কিচির মিচির এর আয়োজনে রবিবার কুষ্টিয়া জেলার হরিপুরে দি ওল্ড কুষ্টিয়া উচ্চ বিদ্যালয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব ভোঁদড় সংরক্ষণ সংস্থার অর্থায়নে আলোচনা সভায় বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষন ফেডারেশন বিবিসিএফ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরাফাত রহমান বলেন,জলজ স্তন্যপায়ী প্রাণীরগুলোর মধ্যে ভোঁদড় সুন্দর, বুদ্ধিমান, সমাজিক ও বৈচিত্র্যময় একটি প্রানী। বৈচিত্র্যতার কারনে কবি সাহিত্যিকের লেখায় উঠে এসেছে ভোঁদড় বা উদবেড়াল। “আয় আয় টিয়ে নায়ে ভরা দিয়ে নাও নিয়ে গেলো বোয়াল মাছে তাই না দেখে ভোঁদড় নাচে”।

এক সময় সারাদেশে বিস্তৃত ভোঁদড় এখন আর চোখেই পড়ে না। ঠাঁই হয়েছে আইইউসিএন লাল তালিকায়। জলজ বাস্তুতন্ত্রে ভোঁদড়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ভোঁদড় জলাভূমির ও নদীর স্বাস্থতার নির্দেশক। সুস্থ জলাভূমি পরিবেশ ও মানুষের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের নিজেদের সুস্থ্য জীবন ও ভোঁদড় সংরক্ষণের প্রয়োজনে ভোঁদড় ও এর আবাসস্থল রক্ষায় সরকার ও সাধারন জনগণকে এগিয়ে আসতে হবে।”

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,কুষ্টিয়ার প্রাণিপ্রেমী ও বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষন ফেডারেশন (বিবিসিএফ) এর সহ সভাপতি জনাব শাহাবুদ্দিন মিলন, কার্যনির্বাহী সদস্য ফটোগ্রাফার এস আই সোহেল, দি কুষ্টিয়া ওল্ড হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আশরাফুল হক, জনাব সদানন্দ মন্ডল, কিচির মিচির সংগঠনের ফারিহা ইকবাল পাফিন, কে এইচ নেওয়াজ, মোঃ তানভীর তাসনীম, সাদিয়া নূরীন নূশরা, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিচির মিচির সংগঠনের জনাব আবু তাহের।

স্বেচ্ছাসেবী সংগঠক বৃন্দ বক্তব্যে,পদ্মা-গড়াই মোহনার চরে প্রাপ্ত মসৃন চামড়ার ভোঁদড় (smooth coated otter) প্রজাতির ভোঁদড়ের আবাসস্থল সংরক্ষণে সরকারি ও প্রশাসনিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য যে, বিশ্বের ১৩ প্রজাতির ভোঁদড়ের মাঝে বাংলাদেশের ৩ ধরনের প্রজাতি পাওয়া যায়। প্রজাতিগুলো হচ্ছে ইউরেশীয় ভোঁদড় (Eurasian Otter), স্মল-ক্লড ভোঁদড় (Small-clawed Otter) এবং স্মুথ-কোটেড ভোঁদড় (Smooth-coated Otter)। বাংলাদেশের ভোঁদড়ের প্রতিটিই হুমকির সম্মুখীন। আইইউসিএন বাংলাদেশ ২০১৫ সালে ইউরেশীয় ভোঁদড় এবং স্মুথ-কোটেড ভোঁদড়কে মহাবিপন্ন (Critically Endangered) ঘোষণা করেছে। অপর প্রজাতিটি স্মল-ক্লড ভোঁদড় যা এদেশে বিপদাপন্ন (Vulnerable)। বিশ্বব্যাপী ভোঁদড়রা ভালো নেই, ১৩ প্রজাতির মাঝে একটি বাদে প্রতিটির অস্তিত্ব হুমকির মুখে।

July 24, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুষ্টিয়ায় ভোঁদড় সংরক্ষণে সচেতনতামূলক সভা!

আপডেট সময় : ০২:৫০:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২