সংবাদ শিরোনাম ::
সিংড়ায় ট্যাক্টর চাপায় শিশুর মৃত্যু!
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২ ২২৮ বার পড়া হয়েছে

সিংড়ায় ট্যাক্টর চাপায় শিশুর মৃত্যু!
নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় ট্যাক্টর চাপায় শিশুর মৃত্যু! নাটোরের সিংড়ায় ট্যাক্টরের চাপায় আব্দুর রহমান (৮) নামের এক শিশু নিহত হয়েছে।বুধবার (৬ জুন) বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর রাস্তার জামাল মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও খবির উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান বলেন, তিনি ঘটনাস্থলেই রয়েছেন। ঘটনার পর ঘাতক ট্যাক্টর ও তার চালক কে আটক করেছে স্থানীয় জনতা।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

July 6, 2022
সিংড়ায় ট্যাক্টর চাপায় শিশুর মৃত্যু!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com





















