ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গরুর হাট দেখতে গিয়ে প্রাণ গেলো সিংড়ার ‘আলমাছ’ বেপারীর!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২ ২৭৭ বার পড়া হয়েছে

সড়ক দুর্ঘটনায় সিংড়ার আলমাছ নিহত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গরুর হাট দেখতে গিয়ে প্রাণ গেলো সিংড়ার ‘আলমাছ’ বেপারীর!

চ্যানেল এ নিউজ ডেস্কঃ
গরুর হাট দেখতে গিয়ে প্রাণ গেলো সিংড়ার ‘আলমাছ’ বেপারীর! নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাটোরের আলমাছ বেপারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ভুট্টু মিয়া (৫০) নামে নিহতের দুলাভাই আহত হয়েছেন। ভুট্টুকে খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (৪ জুলাই) বিকেলে উপজেলার আদমজী-চাষাড়া সড়কের আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমাছ বেপারী (৪০) নাটোরের সিংড়া উপজেলার কালিনগর এলাকার মৃত আব্দুল খালেক ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চালকসহ তিনজন মোটরসাইকেলযোগে ভুইগড় থেকে সিদ্ধিরগঞ্জ আইয়ুব নগরের গরুর হাট দেখতে যাচ্ছিলেন। এ সময় আদমজী-চাষাড়া সড়কের আশরাফ আলী ফিলিং স্টেশনের সামনে পিকআপের ধাক্কায় আলমাছ বেপারী মোটরসাইকেল থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং এ সময় তার দুলাভাই ভুট্টু আহত হন।

আহত ভুট্টু মিয়া বলেন, সিদ্ধিরগঞ্জে হটের পরিস্থিতি দেখতে সাজিদ নামে পরিচিত এক ব্যক্তির মোটরসাইকেলে করে তারা শ্যালক ও দুলাভাই ভূইগড় যাচ্ছিলেন পথিমধ্যে আশরাফ আরী ফিলিং স্টেশনের সামনে কাঠবোঝাই একটি পিকআপের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয় । এ সময় মোটর সাইকেল থেকে আলমাছ ছিটকে পড়ে যান। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তার শ্যালক আলমাছ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পিকআপ জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গরুর হাট দেখতে গিয়ে প্রাণ গেলো সিংড়ার ‘আলমাছ’ বেপারীর!

আপডেট সময় : ০৫:৪২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২