ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

বিশ্বকবি ছিলেন মানবতাবাদী কবি ও দার্শনিক- পতিসরে আলোচকবৃন্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২ ৪৯০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকবি ছিলেন মানবতাবাদী কবি ও দার্শনিক- পতিসরে আলোচকবৃন্দ

শ্রী মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
বিশ্বকবি ছিলেন মানবতাবাদী কবি ও দার্শনিক- পতিসরে আলোচকবৃন্দ। কবী গুরম্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাষিকী অনুষ্ঠানে আলোচকরা রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম তুলে ধরে বলেন, রবীন্দ্রনাথ পতিসরের মানুষকে গভীর ভাবে ভালোবেসেছেন। কবিকেও সাধারণ প্রজারা মন-প্রাণ দিয়ে ভালোবেসেছেন। বিশ্বকবি ছিলেন মানবতাবাদী কবি ও দার্শনিক। ১৮৯১ সালে জমিদারী পেয়ে পতিসরে আসেন কবি। কালীগ্রামে জমিদারী প্রথা ভেঙ্গে তিনি ছুটে গেছেন সাধারণ মানুষের কাছে। প্রজাদের দু:খ দুর্দশা লাঘবে তিনি মহাজনী প্রথার পরিবর্তন এনেছিলেন। পতিসরে সময় ব্যাংক স্থাপন করেছিলেন। এছাড়া কৃষির উন্নয়নে তিনি বিদেশ থেকে কলের লাঙ্গল এনেছিলেন।

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে ব্যাপক উৎসাহ, উদ্দিপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকাল ১০ টায় জাতীয় সংঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। পরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্বাবধানে নওগাঁ জেলা প্রশাসন পতিসরের দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: খালিদ মেহেদী হাসান পিএএ।
অনুষ্ঠানে প্রথম পর্বে আলোচনায় বক্তব্য তুলে ধরেন রাজশাহী কলেজের সাবেক অধ্যÿ ও রবীন্দ্র গবেষক প্রফেসর ড. মো: আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র গবেষণা যাদুঘরের পরিচালক প্রফেসর ড. আলী রেজা আব্দুল মজিদ ও নওগাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামছুল আলম। আলোচকরা কবির লেখনী ও দর্শন অনুসরণ করে আগামী দিনে মানবতাবাদ ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারম্নল ইসলাম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরম্নল আলম, নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক এম মতিউর রহমান মামুন প্রমুখ।
পতিসরে কবির জন্মৎসবে যোগদেন দেশের বরেণ্য কবি-সাহিত্যিক, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, গবেষক ও রবীন্দ্র ভক্ত অনুরাগীরা।

May 8, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকবি ছিলেন মানবতাবাদী কবি ও দার্শনিক- পতিসরে আলোচকবৃন্দ

আপডেট সময় : ০৪:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২