ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

কর্মস্থলে ফেরা হলো না ব্যাংক কর্মকর্তা শামীমের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২ ২৫৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কর্মস্থলে ফেরা হলো না ব্যাংক কর্মকর্তা শামীমের

এম এম মামুন, রাজশাহী ব্যুরো: কর্মস্থলে ফেরা হলো না ব্যাংক কর্মকর্তা শামীমের। ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থিত নাটোরে বনপাড়া যেনো এক মৃত্যু ফাঁদ। যেখানে একদিনেই ঝরেছে ৮টি তাজা প্রাণ।

শনিবার (৭ মে) সকালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে আরেকটি দুর্ঘটনায় শামিম আহমেদ নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৮ মে) কর্মস্থলে যোগ দেবার কথা থাকলেও লাশ হয়ে ফিরতে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীকে। রাজশাহীর মোহনপুর উপজেলার শিবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামিম আহমেদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে পড়াশোনা শেষে, ২০১৯ সালে ব্র্যাক ব্যাংকের রিলেশনশীপ অফিসার হিসেবে পাবনার ফরিদপুর উপজেলা শাখায় যোগ দেন শামিম।

শনিবার ঈদের ছুটি শেষে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফেরার পথে নাটোরের বনপাড়ায় তিনি দুর্ঘটনার শিকার হন।
হাইওয়ে পুলিশ জানায়, অজ্ঞাত পরিবহনের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মাত্র ৫ মাস আগে বিয়ের পিঁড়িতে বসা শামিমের।
শামিম ছিলো তিন ভাইয়ের মধ্যে মেঝো।

ঈদের ছুটিতে গেল বৃহস্পতিবার স্ত্রী নাহিদাকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরেন শামিম। আজ রবিবার ছুটির পর প্রথম কর্মদিবস থাকায় শনিবার বিকেলে বাড়ি থেকে বের হন শামিম। বিদায় নেয়ার আগে শহর থেকে অসুস্থ মায়ের ঔষুধও এনে দেন। রাত ৮ টার দিকে পরিবারের সদস্যরা খবর পায় শামিম আর নেই।

নিহতের স্বজনরা বলছে, পারিবারিকভাবে ৫ মাস আগে হলেও এখনো শামিমের বউকে ঘরে তোলা হয়নি। পরিবারের ইচ্ছা ছিলো, নতুন বাড়ির কাজ শেষ করার পর বউকে বরণ করার। তার আগেই লাশ হয়ে ফিরতে হলো তাকে।

রাত দুটোর দিকে শামিমের লাশ বাড়িতে আসে। কোমর থেকে পা পর্যন্ত পিষে যাওয়ায় তড়িঘড়ি করে সকাল সাড়ে ৮ টায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

May 8, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কর্মস্থলে ফেরা হলো না ব্যাংক কর্মকর্তা শামীমের

আপডেট সময় : ০১:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২