ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

আল আমিন স্বাধীনঃ
  • আপডেট সময় : ০৭:১১:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

Discussion meeting in Rajshahi titled 'No More Hatred, A Bangladesh for All'

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

ধর্ম-বর্ণের বিভেদ ভুলে মানবিক, অসাম্প্রদায়িক ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা। উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, মব সন্ত্রাস ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বানে আয়োজিত এ সভায় বিভিন্ন ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহীর শাহ মখদুম কলেজের কনফারেন্স রুমে ‘সবার জন্য বাংলাদেশ’ এ সভার আয়োজন করে।

মো. আব্দুস সবুর খানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ‘সবার জন্য বাংলাদেশ’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, রাজশাহী জেলা কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ; বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা কমান্ড; সেন্টু সাহা, সেক্রেটারি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী জেলা; অচিন্ত্য কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী মহানগর; মো. মানসুরুর রহমান, কেন্দ্রীয় পরিচালক ও রাজশাহী বিভাগীয় প্রধান, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন; প্রফেসর রোজেটি নাজনীন, সভাপতি, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি; পারভেজ রফিক জাহিদুল, সেক্রেটারি, ল-বার অ্যাসোসিয়েশন, রাজশাহী কোর্ট; আব্দুল মালেক, চেয়ারম্যান, সুফি দরবার ঐক্য মানবকল্যাণ ফাউন্ডেশন; আইরিশ পারভীন, পরিচালক, মেইনডজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল; এবং মো. সেলিম রেজা, সদস্যসচিব, জাসাস রাজশাহী মহানগর ও সদস্য, শিশু একাডেমী। এ ছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে ‘উগ্রবাদের কবলে বাংলাদেশ’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে সাম্প্রতিক সময়ে উগ্রবাদ, মব সন্ত্রাস ও সামাজিক বিভাজনের নেতিবাচক দিক তুলে ধরা হয়।

প্রধান আলোচকের বক্তব্যে মো. মশিউর রহমান বলেন, একটি মানবিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সমাজ থেকে সব ধরনের বিদ্বেষ ও উগ্রবাদ দূর করতে হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সচেতন নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

মুক্ত আলোচনায় রাজশাহীর ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, মব সন্ত্রাস ও সাম্প্রদায়িক বিদ্বেষ বর্তমান সময়ের অন্যতম উদ্বেগজনক সামাজিক সমস্যা। এসব অন্যায় ও সহিংসতা প্রতিরোধে সামাজিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত সচেতনতা জরুরি। তারা ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে সংগঠনটির কার্যক্রমে পাশে থাকার অঙ্গীকার করেন।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকাকে আহ্বায়ক এবং মো. ওয়ালী উল আওয়ালকে সদস্যসচিব করে ‘সবার জন্য বাংলাদেশ’-এর রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উপস্থিত ব্যক্তিরা সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও নাগরিক অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উগ্রবাদ ও বিদ্বেষের বিরুদ্ধে ধারাবাহিক জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

November 28, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

আপডেট সময় : ০৭:১১:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬