ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Allegations of an attempt by a police officer to seize land in Lalpur in defiance of a court order

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ

নাটোরের লালপুরে আদালতের নির্দেশনা অমান্য করে গাছ কেটে ও ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে পুলিশের এক ট্রাফিক পরিদর্শকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কামনা রায় লালপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার বিরোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত কামারুজ্জামান কামাল চট্টগ্রামে পুলিশের ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত। তার ভাই হাসানুজ্জামান মুকুলকেও এ ঘটনায় অভিযুক্ত করেছেন কামনা রায়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিরোপাড়া মৌজায় একটি জমি প্রায় ৪৮ বছর ধরে ভোগদখল করে আসছেন কামনা রায়। জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে দুটি মামলা হয়েছে। উভয় মামলাতেই নিজের পক্ষে রায় পেয়েছেন বলে দাবি করেছেন কামনা রায়। পাশাপাশি প্রতিপক্ষের বিরুদ্ধে জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

কামনা রায়ের অভিযোগ, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে হাসানুজ্জামান মুকুল ১০ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। এ সময় ফসল নষ্ট করে জমিতে চাষ দেওয়া হয় এবং সিমেন্টের পিলার বসিয়ে তার দিয়ে ঘেরা দেওয়া হয়। বাধা দিতে গেলে তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

কামনা রায়ের আরও অভিযোগ, পুলিশে কর্মরত থাকার পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে কামারুজ্জামান জমি দখলের চেষ্টা করছেন। তার নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কামারুজ্জামান কামাল। তিনি বলেন, ‘আমি চট্টগ্রামে আছি। জমি দখলের অভিযোগ মিথ্যা। জমিটি আমরা ১৯৭৮ সালে কিনেছি এবং আমাদের ভোগদখলেই ছিল।’

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

November 28, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ০৬:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬