ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

Body of young man Tanmoy recovered from his home in Puthia

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

রাজশাহীর পুঠিয়ায় নিজ বাড়ি থেকে সাজ্জাদ হোসেন তন্ময় নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ধারণা করছে পুলিশ। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার বাঁশবাড়ি গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

নিহত সাজ্জাদ হোসেন তন্ময় ওই গ্রামের সাদেক আলীর ছোট ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাশের ধোপাপাড়া এলাকায় একটি ইসলামী জালসা শুনে বাড়ি ফেরেন তন্ময়। পরে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। এরপর কীভাবে তার মৃত্যু হয়েছে, তা পরিবারের সদস্যরাও নিশ্চিত করে বলতে পারছেন না।

পরিবারের দাবি, সবার সঙ্গে তন্ময়ের সম্পর্ক ভালো ছিল। বাড়িতেও কারও সঙ্গে তার কোনো বিরোধ বা ঝগড়া-বিবাদ ছিল না। ফলে তার মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নিহতের বাবা সাদেক আলী জানান, তার ছেলে সিঙ্গাপুরে থাকতেন। সেখানে কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে আসেন। ঘটনার আগের রাতে স্বাভাবিকভাবেই খাওয়াদাওয়া শেষে ঘুমাতে যান তিনি। তবে আগে থেকে তার মাথায় কিছু সমস্যা ছিল। এ কারণে কয়েক দফায় চিকিৎসাও করানো হয়েছিল।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। তবে পুলিশের তদন্ত এখনো শেষ হয়নি। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

November 28, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬