ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোচিংয়ে পরীক্ষায় পাস করা যায়, নৈতিক শিক্ষা অর্জনে নিয়মিত ক্লাস জরুরি- প্রতিমন্ত্রী ফরহাদ নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত, ৩০ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি ক্যানেলের পানি বন্ধ, ফসল নষ্টের শঙ্কায় কৃষকরা ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি লালপুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ার সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ গোদাগাড়ীতে বিদেশি পিস্তল-গুলিসহ নারী ও যুবক গ্রেপ্তার বাগাতিপাড়ায় বাউয়েটে সশস্ত্র বাহিনী দিবস পালিত লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে- আইজিপি আলী হোসেন ফকির

কুলাউড়ার সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

মৌলভীবাজার প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

Indian tobacco products worth 1 million taka seized at the Kulaura border

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলাউড়ার সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

শনিবার (২১ নভেম্বর) সকালে ব্যাটালিয়নের অধীন মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল ১০টা ২০ মিনিটে সীমান্ত পিলার ১৮৪৫/এম থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নন্দীগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫১০ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।

পরে দুপুর ১২টা ১৫ মিনিটে সীমান্ত পিলার ১৮৪২/৮৮-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লুতুঝুড়ি পুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে আরও ২ হাজার ৫৪৫ প্যাকেট তামাকজাত দ্রব্য উদ্ধার করে বিজিবি।

পৃথক দুটি অভিযানে সর্বমোট ৫ হাজার ৫৫ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ১১ হাজার টাকা।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও জানান, উদ্ধার করা তামাকজাত দ্রব্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

November 21, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুলাউড়ার সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

আপডেট সময় : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬