ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগের চার নেতাকর্মী গ্রেপ্তার জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে- আইজিপি আলী হোসেন ফকির দেবীগঞ্জে সুপ্রিম কোর্টের আইনজীবী গ্রেপ্তার মান্দায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ লালপুরে সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রাণীনগরে আনসার-ভিডিপি সঞ্জীবন প্লাটুন ক্লাবের ৬৪ সদস্যের কমিটি গঠন আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের কেনাকাটা ও ব্যাংক নিলামে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে- আইজিপি আলী হোসেন ফকির

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

IGP Ali Hossain Fakir

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে- আইজিপি আলী হোসেন ফকির

গোপালগঞ্জে পুড়িয়ে দেওয়া দুই থানার কার্যক্রম চালু ও সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে মন্তব্য; শান্তি-শৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।’ পুড়িয়ে দেওয়া থানার কার্যক্রম বন্ধ থাকা প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, থানা পুড়িয়ে দিলে পুলিশ দায়িত্ব পালন করবে কীভাবে? একই সঙ্গে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে অবস্থান নিতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমকর্মীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আপনারা শান্তিপ্রিয় মানুষ। এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন। যারা অশান্তি তৈরি করে, তাদের বিপক্ষে অবস্থান নেন। এদের সংখ্যা খুব বেশি নয়।’

টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘থানাগুলো কাদের জন্য? আমাদের জন্য, নাকি আপনাদের—এই জনগণের জন্য? আপনাদের থানা আপনারা যদি পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কাজ করবে কীভাবে?’

পুলিশের জনবল ও দায়িত্ব পালনের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, একটি থানায় ২০ জন পুলিশ সদস্যের বিপরীতে ১০ লাখ মানুষ থাকলে জনগণের মানসিক সমর্থন ও সার্বিক সহযোগিতা ছাড়া ওই সদস্যদের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন। পুলিশের প্রয়োজনীয়তা নিয়েও জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণ যেটা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে।’

জেলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আইজিপি বলেন, ‘পরিস্থিতি আজ পর্যন্ত অনেক ভালো দেখছি, আগামীতেও ভালো থাকবে।’ সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সরকার জনগণের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লাগাতার কর্মসূচি ঘোষণার প্রসঙ্গে তিনি বলেন, ‘আগেও আপনারা দেখেছেন অনেক লাগাতার প্রোগ্রাম হয়েছে; পরিণতি কী হয়?’ এ সময় পরিস্থিতি যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর অবস্থানে যেতে বাধ্য না করে, সে বিষয়েও সতর্ক থাকার ইঙ্গিত দেন তিনি।

এর আগে শুক্রবার সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশের কল্যাণ সভায় অংশ নেন আইজিপি। পরে বিকেল ৩টার দিকে সার্কিট হাউসে অনুষ্ঠিত বৈঠকে তার সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহম্মেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে বিকেল ৪টার দিকে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, গত ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটে। আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫টির বেশি গাড়িতে আগুন দেওয়া এবং জেলার তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের বাড়িসহ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকে পুড়িয়ে দেওয়া দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে।

November 20, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনগণ যা চাইবে, সরকার সেটাই সিদ্ধান্ত নেবে- আইজিপি আলী হোসেন ফকির

আপডেট সময় : ০৮:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬