রাণীনগরে আনসার-ভিডিপি সঞ্জীবন প্লাটুন ক্লাবের ৬৪ সদস্যের কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:২৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

রাণীনগরে আনসার-ভিডিপি সঞ্জীবন প্লাটুন ক্লাবের ৬৪ সদস্যের কমিটি গঠন
সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সনিল চন্দ্র পাল
নওগাঁর রাণীনগরে ভান্ডারা আনসার-ভিডিপি সঞ্জীবন প্লাটুন ক্লাবের ৬৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রামে ক্লাব প্রাঙ্গণে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে রাণীনগর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামকে সভাপতি, ভিডিপি সদস্য সনিল চন্দ্র পালকে সাধারণ সম্পাদক এবং জিল্লুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কোম্পানি কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু হোরাইরা, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম ও বিএনপি নেতা সাজ্জাদ হোসেনসহ ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পরে ক্লাবের সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।





















