ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ লালপুরে সাবেক দুই এমপিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রাণীনগরে আনসার-ভিডিপি সঞ্জীবন প্লাটুন ক্লাবের ৬৪ সদস্যের কমিটি গঠন আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে বাগাতিপাড়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের কেনাকাটা ও ব্যাংক নিলামে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত শিবগঞ্জে ২২৪ বোতল এস্কাফ সিরাপ ও ১৫ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ১২ জন আটক পঞ্চগড়ে বায়ুদূষণবিরোধী অভিযানে বালি ব্যবসায়ী ও ফিলিং স্টেশনকে জরিমানা সি-ক্যাটাগরির ফার্মেসি কোর্স যৌথভাবে পরিচালনার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

Final of the inter-class football tournament held at Shah Niamatullah College

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৩-০ গোলে জয়ী এইচএসসি প্রথম বর্ষ; খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থাকার আহ্বান অধ্যক্ষের

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আনন্দঘন পরিবেশে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে কলেজ মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জয়লাভ করে এইচএসসি প্রথম বর্ষের দল। খেলার শুরুতে উভয় দলের খেলোয়াড়রা নৈপুণ্য প্রদর্শন করলেও শেষ পর্যন্ত আধিপত্য ধরে রেখে জয় নিশ্চিত করে প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাদের মুহুর্মুহু করতালি ও উৎসাহে পুরো কলেজ মাঠ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী বলেন, “খেলাধুলা শুধু শরীর সুস্থ রাখে না, মনকে প্রফুল্ল করে এবং দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। আজকের তরুণরাই আগামী দিনের সুন্দর বাংলাদেশের কর্ণধার। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সুস্থ সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত হতে হবে।”

মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে তিনি আরও বলেন, “বর্তমানে যুবসমাজের একটি অংশ মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত হচ্ছে। মাদক একটি জীবন, একটি পরিবার এবং পুরো জাতির স্বপ্ন ধ্বংস করে দেয়। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই সবাইকে মাদককে ‘না’ বলে সুস্থ ও সুন্দর জীবন গড়তে হবে।”

শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অধ্যক্ষ। একই সঙ্গে টুর্নামেন্টটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

November 18, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬