লালপুরে ১৫ পিস ইয়াবাসহ রাহান গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৪০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

লালপুরে ১৫ পিস ইয়াবাসহ রাহান গ্রেপ্তার
আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
নাটোরের লালপুরে ১৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ রাহান আলী (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার পরে উপজেলার চংধুপইল ইউনিয়নের শোভ ঠাকুরপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাহান আলী ওই গ্রামের তছির উদ্দিনের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সন্ধ্যায় আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল শোভ ঠাকুরপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানের সময় রাহান আলীর ঘরের ভেতর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় রাহান আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয় বলে পুলিশ জানিয়েছেন ওসি শফিকুল ইসলাম।ভ





















