ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ১৫ পিস ইয়াবাসহ রাহান গ্রেপ্তার লালপুরে পুকুরে ডুবে ২০ মাসের শিশুর মৃত্যু নলডাঙ্গায় ভুয়া ঠিকানায় বীজ প্যাকেটজাত, সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে পাঁচ দফা দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের অবস্থান কর্মসূচি দেবীগঞ্জে পুলিশি অভিযানে বাধা ও হামলার অভিযোগ, যুবলীগ নেতা মাসুদ রানার বিরুদ্ধে মামলা বোদায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মহাসড়ক অবরোধ পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে কিশোর শ্রমিকের মৃত্যু দুপুরেও কাটেনি কুয়াশার চাদর, শীতের আমেজে ঢাকা পঞ্চগড় বাগাতিপাড়ায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র‍্যালি শিবগঞ্জ সীমান্তে ১৪৯ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

বোদায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মহাসড়ক অবরোধ

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

Highway blocked in Boda, demanding a search for a missing schoolboy

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মহাসড়ক অবরোধ

মানববন্ধনে পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণ, প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত

পঞ্চগড়ের বোদায় পাঁচ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর সন্ধানের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি থেকে নিখোঁজ শিক্ষার্থীকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন অংশগ্রহণকারীরা।

মানববন্ধনে বক্তব্য দেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রুবেল, বোদা পৌরসভা বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, ৩ নম্বর ব্লকের সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম এবং নিখোঁজ শিক্ষার্থীর বাবা সল্লু ইসলামসহ অন্যরা।

বক্তারা জানান, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম গত ১২ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর পাঁচ দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় হতাশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। দ্রুত সিয়ামের সন্ধান নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

কর্মসূচিতে শিক্ষক, সহপাঠী, এলাকাবাসী ও সাধারণ মানুষসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি অংশ নেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে এবং প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

পরে বোদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল এবং বোদা পৌরসভা বিএনপির সদস্যসচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়ের আশ্বাস ও অনুরোধে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।

November 16, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬