পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে কিশোর শ্রমিকের মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে কিশোর শ্রমিকের মৃত্যু
ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়ায় দুর্ঘটনা, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা
পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরে ওঠার সময় পা পিছলে চাকার নিচে পড়ে আল আমিন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আল আমিন ওই গ্রামের হযরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আল আমিন ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করত। সকালে চলন্ত ট্রাক্টরে ওঠার চেষ্টা করার সময় হঠাৎ তার পা পিছলে যায়। এতে সে ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





















