ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার লালপুরে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হা/মলায় চাচার মৃ’ত্যু পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ায় মহাতাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হলো ৭ম উপজেলা স্কাউট সমাবেশ দেবীগঞ্জে অপহৃত কিশোরী দিনাজপুর থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে কি/শোর অটোরিকশাচালক হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে ওএমএস চাল-আটা বিতরণে বিশৃঙ্খলা, ডিলারের টাকা লুটের অভিযোগ রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মুক্তার হোসেন, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Highway blocked in Godagari over lack of DAP fertilizer – Photo collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ভোর থেকে লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ার অভিযোগ কৃষকদের; প্রশাসনের আশ্বাসে আধা ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

রাজশাহীর গোদাগাড়ীতে সরকারি নির্ধারিত দামে ডিএপি সার না পাওয়ার অভিযোগে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের হাতনাবাদ এলাকায় সার ডিলারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ফসলের জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময়ে হাতনাবাদ এলাকার বিসিআইসি সার ডিলার ‘মানিক ট্রেডার্স’ ও ‘মোশাররফ হোসেন ট্রেডার্স’-এর সামনে ভোর থেকে লাইনে দাঁড়িয়েও তারা ডিএপি সার পাননি। তাদের দাবি, ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে সরকারি নির্ধারিত দামে সার দিচ্ছেন না। সময়মতো সার না পেয়ে বাধ্য হয়ে তারা মহাসড়ক অবরোধ করেন।

খবর পেয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ এবং গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া ঘটনাস্থলে যান। তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত ও সুশৃঙ্খলভাবে সার সরবরাহের আশ্বাস দেন। পরে কৃষকেরা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, “উপজেলায় সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডিএপি সার সরবরাহ নিশ্চিত করতে আমরা মাঠপর্যায়ে তদারকি করছি। ডিলারদের মজুত খতিয়ে দেখে দ্রুত কৃষকদের মধ্যে সার বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো কৃষক সার থেকে বঞ্চিত না হন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “কৃষকদের সারের দাবির বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। ডিলারদের মাধ্যমে দ্রুত ও সুশৃঙ্খলভাবে সরকারি নির্ধারিত দামেই সার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। কোনো ডিলার কৃত্রিম সংকট তৈরি বা কালোবাজারির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

November 9, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৯:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬