ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার লালপুরে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হা/মলায় চাচার মৃ’ত্যু পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন বাগাতিপাড়ায় মহাতাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হলো ৭ম উপজেলা স্কাউট সমাবেশ দেবীগঞ্জে অপহৃত কিশোরী দিনাজপুর থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার গোদাগাড়ীতে কি/শোর অটোরিকশাচালক হ/ত্যার বিচার দাবিতে মানববন্ধন পঞ্চগড়ে ওএমএস চাল-আটা বিতরণে বিশৃঙ্খলা, ডিলারের টাকা লুটের অভিযোগ রাণীশংকৈলে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

লালপুরে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

Elderly woman killed after being struck by Banalata Express in Lalpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আজিমনগর রেলস্টেশনে দুর্ঘটনা; নিহত নারী গাইবান্ধার বাসিন্দা

নাটোরের লালপুরে আজিমনগর রেলস্টেশনে ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছাইরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে স্টেশনের ডাউন লাইনের ২১৫/৪ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাইরা বেগম গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন। দীর্ঘদিন ধরে আজিমনগর রেলস্টেশন ও আশপাশের এলাকায় তাকে দেখা যেত। স্টেশনসংলগ্ন বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ছাইরা বেগম রেললাইন থেকে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় তার সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্টেশন এলাকায় স্থানীয়দের ভিড় জমে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে। পরে তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।

রেলওয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় ভিক্ষুক ছিলেন এবং প্রায়ই আজিমনগর রেলস্টেশন এলাকায় থাকতেন। আশপাশের বিভিন্ন বাড়িতে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। মাঝেমধ্যে তিনি বোনারপাড়ায় পরিবারের কাছে যেতেন।

ওসি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

November 9, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৭:১৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬