শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হা/মলায় চাচার মৃ’ত্যু
- আপডেট সময় : ০৬:৪৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হা/মলায় চাচার মৃ’ত্যু
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকের মৃত্যু ঘোষণা; অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ
শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় মো. জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে মৃত টন মাহমুদের ছেলে জিন্নাত আলীর ওপর হামলা চালান তার আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও চার-পাঁচজন। এ সময় তারা জিন্নাত আলীকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নিহতের পক্ষের লোকজন অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।





















