ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের আসামে আটক চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন, কাজের সন্ধানে যাওয়ার তথ্য চাঁপাইনবাবগঞ্জে ৭৫ অসহায় নারী পেলেন সেলাই মেশিন রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত, র‍্যালি ও যুব মেলা পুঠিয়ায় এইচএসসি-আলিমে তিন প্রতিষ্ঠানে শূন্য পাস, সামগ্রিক হার ৩৯.২১ শতাংশ ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত, ৯ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ বাগাতিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের এইচএসসিতে রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ ঝিনাইগাতীতে বেলায়েত আলী মডেল হাই স্কুলের নতুন ভবন উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৫.০৬ শতাংশ, ৩৯ কলেজে কেউ পাস করেনি

ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত, ৯ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

Rally in Jhenaigati on the occasion of National Youth Day

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত, ৯ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত; আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পাঁচজন পেলেন যুব ঋণের চেক।

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আল-আমীন বলেন, যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা। আজকের তরুণেরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি ও সমাজ উন্নয়নে নেতৃত্ব দেবে। তাই বেকারত্ব থেকে মুক্ত হতে যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে দক্ষতা অর্জন, প্রশিক্ষণ গ্রহণ এবং আত্মকর্মসংস্থানে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সরকার যুবকদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ সৃষ্টি করছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। দক্ষ, সৃজনশীল ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে পারলেই সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পাঁচজনের মধ্যে মোট ৯ লাখ ৩০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এর মধ্যে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের জন্য তিনজনকে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা দেওয়া হয়। এ ছাড়া গরু মোটাতাজাকরণের জন্য একজনকে ১ লাখ ৮০ হাজার টাকা এবং মৎস্য চাষের জন্য একজনকে ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

November 1, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস পালিত, ৯ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ

আপডেট সময় : ০৭:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬