বাগাতিপাড়ায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক দিবস পালন
- আপডেট সময় : ০৯:২৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ৪২৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক দিবস পালন
ফজলুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক দিবস পালন। নাটোরের বাগাতিপাড়ায় শ্রমিক দিবস উদযাপন করেছে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন। দিবসটি উপলক্ষে রবিবার (১ মে) বেলা ১১ টার সময় সংগঠনটির বাগাতিপাড়া কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে মালঞ্চি রেলগেটের পূর্ব পার্শ হয়ে পূনরায় কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় “শ্রমিক আন্দোলন থেকে সুবিধাবাদ হঠাও শ্রমিক শ্রেণির নেতৃত্বে সংগ্রামী আন্দোলন গড়ে তোল” স্লোগানকে সামনে রেখে
রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এছাড়া শহীদুল ইসলাম মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, আওয়ামী লীগের নেতা অধ্যাপক ইউনুস আলী, আব্দুল ওয়াহাব, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্য বৃন্দ সহ আরও অনেকে।






















