ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

বাগাতিপাড়ায় ফ্ল্যাটে চুরি, সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার খোয়া

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১১৩২ বার পড়া হয়েছে

Photo Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় ফ্ল্যাটে চুরি, সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার খোয়া

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় প্রধান গেটের তালা ও ঘরের দরজার হ্যাজবোল্ট কেটে একটি ফ্ল্যাট বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার ঘোরলাজ মহল্লায় হাবিবুর রহমানের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (৬ অক্টোবর) হাবিবুর রহমানের স্ত্রী রিনা খাতুন বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবার ও থানার অভিযোগ সূত্রে জানা যায়, স্বামী হাবিবুর রহমানের চাকরির সুবাদে তারা খুলনায় থাকেন। কয়েকদিন আগে তিনি নাটোরের লালপুরে বাবার বাড়ি বেড়াতে এসেছেন। হাবিবুর খুলনায় আছেন। কর্মরত রয়েছেন। মঙ্গলবার ভোরে শ্বশুর মোয়াজ্জেমের ফোন কল পেয়ে বাড়িতে এসে দেখেন, গত রাতের কোনো একসময় তাদের ফ্ল্যাটের প্রধান গেটের তালা ও ঘরের দরজার হ্যাজবোল্ট কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের আলমারি ও ড্রেসিং টেবিলের তালা ভেঙে স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রিনা খাতুন জানান, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা এবং ছয় আনা ওজনের দুটি স্বর্ণের আংটি, যার আনুমানিক বাজার মূল্য ৮৭ হাজার ৫০০ টাকা। প্রায় ৩ লাখ ২১ হাজার ৫০০ টাকার স্বর্ণালংকার খোয়া গেছে। এছাড়া ঘরের অন্যান্য মালামাল ও দুই বস্তা গম খোয়া গেছে। এবিষয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে ঘটনাটি তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ভুক্তভোগী রিনা খাতুন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্ককর্তা (ওসি) সুমন চন্দ্র দাস এবিষয়ে জানান, তারা চুরির ঘটনায় একতি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

October 6, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় ফ্ল্যাটে চুরি, সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার খোয়া

আপডেট সময় : ০৩:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬