ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় নারী হোটেল মালিককে যৌ/ন হ’য়রানির অভিযোগে একজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ১২ দিনেও উদ্ধার হয়নি রাণীনগরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তাকে মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ বাউয়েটে আইইইই দিবস ২০২৬ উদযাপন গোদাগাড়ীতে আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিনমজুরের পরিবার আলামিন হ/ত্যা মামলায় পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রেপ্তার রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪, মাদকসহ উদ্ধার বার্মিজ চাকু নালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর নির্মাণাধীন টয়লেট থেকে যুবকের মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু, স্ত্রী-দুই সন্তানও আক্রান্ত

বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১০:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

Boda crime news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ের বোদায় বিশেষ অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ হারুন আর রশিদ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হারুন আর রশিদ ওই গ্রামের পাইকপাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল মাড়েয়া বামনহাট ইউনিয়নের নহলিয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় হারুন আর রশিদের বসতবাড়ির ভবনের পূর্ব পাশে ধানক্ষেতের মাঝখান থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পঞ্চগড় জেলা ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, গ্রেপ্তার হারুন আর রশিদ দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বোদায় ধানক্ষেত থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ১০:৩৮:৩২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬