ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি ঢাবির সাবেক শিক্ষার্থী জুয়েল রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু বাগমারায় মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডোতে রাজশাহী দোজাংয়ের ১৫ পদক শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আটক ১ ভোলাহাটে ছেলের ছু/রিকাঘা/তে সৎ মা নিহত রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৯ বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে বাউয়েট শিক্ষার্থীর ‘বেস্ট পোস্টার প্রেজেন্টার’ পুরস্কার পুঠিয়ায় বিদ্যালয়ে তালা, প্রধান ফটকে বাঁশের বেড়া; দাতা সদস্যের বিরুদ্ধে অভিযোগ

দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ- পানি প্রতিমন্ত্রী

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ১০:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

Panchagarh photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ- পানি প্রতিমন্ত্রী

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন এবং নদীভাঙনকবলিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীর ডান তীর সংরক্ষণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ‘পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার নদীসমূহের টেকসই ব্যবস্থাপনা প্রকল্প (১ম অংশ)’-এর আওতায় বোদা উপজেলার বন্দরমনি ও বোয়ালমারী এলাকায় করতোয়া নদীর ডান তীর বরাবর ১ হাজার ১৫০ মিটার নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করা হয়।

ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তাঁর মতে, পরবর্তী সময়ে এ কার্যক্রমের প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। বন্যা ও ভূমিধসের ক্ষতি থেকে মানুষকে রক্ষার লক্ষ্যেই জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় নদীপাড়ের মানুষের দুর্ভোগ বিবেচনায় নদীতীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণের কাজ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বোদার এ এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে বারুণী স্নানঘাট নির্মাণ করা হচ্ছে। সেখানে হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।

অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ- পানি প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬