ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গজারিয়ায় হাইওয়ে রেস্টুরেন্টে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক হরিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এসওডি বিষয়ক সভা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতীর এস এম নূর-মোহাম্মদ রামেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৭ দালালের কারাদণ্ড রাজশাহীতে আমবাগান থেকে ১৬ ককটেল ও পেট্রোল বোমাসদৃশ বস্তু উদ্ধার রাজশাহী মেডিকেলে ৫ দিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৩০ শিবগঞ্জে ছিনিয়ে নেওয়া ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার, দম্পতি গ্রেপ্তার গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ

হরিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এসওডি বিষয়ক সভা

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Ranishankail

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এসওডি বিষয়ক সভা

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ‘থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক ইমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)’ প্রকল্পের আওতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে হরিপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। হেকস/ইপার-এর সহায়তায় কর্মসূচিটির আয়োজন করে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন করের সভাপতিত্বে সভায় ‘থ্রাইভ’ প্রকল্পের বিভিন্ন লক্ষ্য, ভিত্তি জরিপে পাওয়া তথ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশলী সানোয়ার হোসেন।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক এবং ‘থ্রাইভ’ প্রকল্পের সদস্যরা সভায় অংশ নেন।

প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ‘থ্রাইভ’ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সেরাজুস সালেকিন ও প্রকল্প কর্মকর্তা আরফিনা আক্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরিপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এসওডি বিষয়ক সভা

আপডেট সময় : ০৬:৫১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬